শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • হাইকমিশনার প্রণয় ভার্মা জানালেন ভিসা চালুর চেষ্টা অব্যাহত

    হাইকমিশনার প্রণয় ভার্মা জানালেন ভিসা চালুর চেষ্টা অব্যাহত
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সোমবার (১৬ মার্চ) সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানিয়েছেন প্রণয় ভার্মা, বাংলাদেশ ও ভারতের মধ্যে ভিসা চালুর প্রক্রিয়া এখনও চলমান রয়েছে। তিনি বলেন, “ভিসা যখন চালু হবে, তখনই তা জানা যাবে।”

    বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতের ক্রস বর্ডার সংযোগ শক্তিশালী করার উপায় নিয়েও আলোচনা হয়েছে। এছাড়া বাংলাদেশের চলমান প্রকল্পসমূহ ও ভবিষ্যতে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দুই পক্ষই কীভাবে আরও ঘনিষ্ঠ সংযোগ গড়ে তোলা যায় এবং অর্থনৈতিক ও জ্বালানি সম্পর্ককে আরও গভীর করা যায়, তা নিয়ে মত বিনিময় করেছে।

    প্রণয় ভার্মা আরও বলেন, এসব সংযোগ কেবল বর্তমান সময়ের জন্য নয়, দীর্ঘমেয়াদেও দুই দেশের অর্থনীতির মধ্যে আরও দৃঢ় ও কার্যকর সংযোগ স্থাপন করতে পারে।

    এই বৈঠক দু’দেশের অর্থনৈতিক ও জ্বালানি সম্পর্কের শক্তিশালী ভিত্তি তৈরি করতে সহায়ক হিসেবে বিবেচিত হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন