শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • প্রথম দিনে বসিলা ঘাট থেকে মাত্র ৪ যাত্রী নিয়ে রওনা দিয়েছে লঞ্চ এমভি ইমাম হাসান-৫

    প্রথম দিনে বসিলা ঘাট থেকে মাত্র ৪ যাত্রী নিয়ে রওনা দিয়েছে লঞ্চ এমভি ইমাম হাসান-৫
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বসিলা-সদরঘাট-শরীয়তপুর নৌপথের এমভি ইমাম হাসান-৫ লঞ্চ মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৯টায় বসিলা ঘাট থেকে মাত্র চারজন যাত্রী নিয়ে রওনা দিয়েছে। লঞ্চটির উদ্দেশ্য ছিল শরীয়তপুর ঈদগাহ ফেরিঘাট।

    লঞ্চ কর্তৃপক্ষের দায়িত্বে থাকা হাসান আহমেদ জানান, "মাত্র চারজন যাত্রী নিয়ে রওনা দিয়েছি। সদরঘাটে গেলে হয়তো আরও যাত্রী পাব। আমরা চাই লঞ্চ চলুক, কিন্তু প্রচারণার অভাবে যাত্রী সংখ্যা কম।"

    বিআইডব্লিউটিএ পরিদর্শক মামুনুর রশীদ বলেন, "এই ঘাট থেকে আশেপাশের যাত্রীরা বিভিন্ন স্থানে যেতে পারবেন। সরকারের নির্ধারিত ভাড়ার চেয়েও ঈদ উপলক্ষে ভাড়া কমানো হয়েছে। তবে এটি পার্মানেন্ট হবে কিনা এখনও বলা যাচ্ছে না।"

    স্থানীয়দের মন্তব্য অনুযায়ী, বসিলা ঘাটে যাত্রীদের তুলনায় দর্শক বেশি ছিলেন। শারমিন আক্তার জানান, "আমরা লালমোহন রুটে লঞ্চ আছে কিনা দেখতে এসেছি।" অন্যদিকে, রফিকুল ইসলাম বলেন, "ঘোষের হাট, লালমোহন, নাজিরপুর ঘাটের লঞ্চ দিলে যাত্রীর অভাব হতো না।"

    নৌপথে যাত্রীদের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও নৌপরিবহন কর্তৃপক্ষ পর্যবেক্ষণ চালাচ্ছেন। সরকার ও সংশ্লিষ্টরা আশা করছেন, প্রচারণা ও সদরঘাট থেকে যাত্রী পাওয়া গেলে যাত্রা স্বাভাবিকভাবে চলবে এবং ঈদকালীন ভোগান্তি কমানো সম্ভব হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন