শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • ঈদে ঢাকায় নিরাপত্তা জোরদার, সতর্ক থাকার আহ্বান ডিএমপি’র

    ঈদে ঢাকায় নিরাপত্তা জোরদার, সতর্ক থাকার আহ্বান ডিএমপি’র
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার সাধারণ মানুষকে সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছেন। বিশেষ করে অপরিচিত ব্যক্তির চলাচল, বারবার মোটরসাইকেলে ঘোরাফেরা বা অস্বাভাবিক জমায়েত দেখা দিলে।

    তিনি বলেন, সীমিত জনবল নিয়েও পুলিশ ও সংশ্লিষ্ট বাহিনী সমন্বিতভাবে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে এবং এ ক্ষেত্রে জনসচেতনতা ও জনগণের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    মঙ্গলবার (১৭ মার্চ) গণমাধ্যমকে এ কথা বলেন ডিএমপি কমিশনার।

    ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) বলেন, জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা তুলনামূলক কম। তবুও সীমিত জনবল নিয়ে দেশের কল্যাণ, জনগণের নিরাপত্তা এবং অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে জনগণের সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ। 

    তিনি যে কোনো এলাকায় হঠাৎ নতুন বা অপরিচিত লোকজনের সন্দেহজনক আনাগোনা, বারবার মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা, কিংবা কোনো স্থানে অচেনা লোকজনদের অস্বাভাবিকভাবে জড়ো হয়ে আলোচনা করার মতো পরিস্থিতি দেখা গেলে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি একত্রিত হয়ে এমন অবস্থায় তাদের পরিচয় ও উদ্দেশ্য সম্পর্কে জানার চেষ্টা করার আহ্বান জানিয়েছেন। 

    এছাড়া তাদের আচরণ সন্দেহজনক মনে হলে নিকটস্থ থানায় যোগাযোগ করা অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্যও তিনি সবার প্রতি আহ্বান জানান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন