বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • বাগেরহাটে আইজিপির বাড়িতে চুরি

    বাগেরহাটে আইজিপির বাড়িতে চুরি
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাগেরহাটে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাড়িতে চুরি হয়েছে। সোমবার (১৬ মার্চ) গভীর রাতে বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকায় অবস্থিত তিনতলা বাড়ির বিদ্যুতের সার্ভিস চুরি করে নেয় দুর্বৃত্তরা।

    পুলিশ সূত্রে জানা যায়, চোর শনাক্ত এবং চুরি হওয়া মালামাল উদ্ধার করতে একাধিক টিম মাঠে নেমেছে। তদন্তের অংশ হিসেবে বাগেরহাট শহরের একজন ভাঙারি দোকানিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

    পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাতে বাগেরহাটে ঝোড়ো বৃষ্টি শুরু হলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ সুযোগে চোরচক্র বাড়ির সীমানায় প্রবেশ করে। বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও তারা ক্যামেরার নজর এড়িয়ে বিদ্যুতের মেইন লাইন থেকে মিটার পর্যন্ত প্রায় দুই কয়েল তামার তার কেটে নিয়ে যায়। চুরি হওয়া এসব তারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।

    বিষয়টি নিশ্চিত করে বাগেরহাটের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে একাধিক টিম দিয়ে কাজ করছি। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”

    স্থানীয়রা জানিয়েছেন, এমন চুরি পুলিশের শীর্ষ কর্মকর্তার বাড়িতেও ঘটতে পারে, যা নিরাপত্তা ব্যবস্থার ত্রুটিকে সামনে নিয়ে এসেছে। পুলিশ বলেছে, পুরো এলাকায় নজরদারি জোরদার করা হবে এবং চুরি হওয়া মালামাল উদ্ধার করতে প্রতিটি সম্ভাব্য উদ্যোগ নেওয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন