বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • স্বাধীনতা দিবসে প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী

    স্বাধীনতা দিবসে প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধানমন্ত্রী বিভিন্ন রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম প্যারেড গ্রাউন্ডে উপস্থিতি।

    অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। এছাড়া উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদের সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশি-বিদেশি কূটনীতিকসহ বিশিষ্ট অতিথিরা।

    মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে এবং নবম পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় জাতীয় প্যারেড স্কয়ারে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে।

    অন্তর্বর্তী সরকারের সময়ে বন্ধ থাকা কুচকাওয়াজ আয়োজন বর্তমান সরকারের উদ্যোগে পুনরায় চালু করা হয়েছে। এ উপলক্ষে রমজানের শুরু থেকেই প্যারেড গ্রাউন্ডে ব্যাপক প্রস্তুতি ও মহড়া চলে।

    কুচকাওয়াজ দেখতে শিশু-কিশোরসহ নানা বয়সী হাজারো মানুষ প্যারেড স্কয়ারে ভিড় করেন। অনেকের হাতে ও মাথায় লাল-সবুজের জাতীয় পতাকা শোভা পাচ্ছে, যা পুরো আয়োজনকে উৎসবমুখর করে তুলেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন