বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • গবেষণার নামে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি নয়: প্রধানমন্ত্রী

    গবেষণার নামে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি নয়: প্রধানমন্ত্রী
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা ও আলোচনা অবশ্যই প্রয়োজন, তবে তা যেন কোনোভাবেই ইতিহাসের অবমূল্যায়ন বা বিকৃতির কারণ না হয়।

    শুক্রবার (২৭ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    তিনি বলেন, অতীতকে ভুলে থাকা যেমন ঠিক নয়, তেমনি শুধু অতীত নিয়েই পড়ে থাকাও ভবিষ্যতের অগ্রযাত্রায় বাধা হতে পারে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।

    মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল একটি ‘জনযুদ্ধ’, যেখানে লাখো মানুষের ত্যাগের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। সব বীর মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের অবদান স্মরণ করে তিনি জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।

    শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার ঘোষণাসহ মুক্তিযুদ্ধে তার ভূমিকা ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এবং তা গবেষণার ক্ষেত্রেও মূল্যবান দলিল।

    প্রধানমন্ত্রী আরও বলেন, একটি সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বর্তমান সরকার জনগণের কল্যাণে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।

    তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের অঙ্গীকার হোক—সমাজের সবাই মিলে ভালো থাকবো।

    সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন