বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • র‍্যাবের নতুন মহাপরিচালক আহসান হাবীবের দায়িত্বভার গ্রহণ

    র‍্যাবের নতুন মহাপরিচালক আহসান হাবীবের দায়িত্বভার গ্রহণ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    র‌্যাবের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ। তিনি র‌্যাবের ১২তম মহাপরিচালক।

    শনিবার (২৮ মার্চ) আনুষ্ঠানিকভাবে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।

    বিসিএস ১৫তম ব্যাচের এই কর্মকর্তা ১৯৯৫ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশের সাথে যুক্ত হন। তার দীর্ঘ চাকরিজীবনে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), সরিয়তপুর ও নারায়ণগঞ্জ জেলায় দায়িত্ব পালন করেছেন। এছাড়া, তিনি পিবিআই হেডকোয়ার্টার্স ও রেঞ্জ ডিআইজি চট্টগ্রামে দায়িত্ব পালন করেছেন।

    আন্তর্জাতিক দায়িত্বের মধ্যে মো. আহসান হাবীব কসোভো, লাইবেরিয়া, সুদান ও দক্ষিণ সুদানের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করেছেন। তার দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘বাংলাদেশ পুলিশ মেডেল’ (বিপিএম-সেবা) পদকে ভূষিত হন।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ থেকে উচ্চতর প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তার অভিজ্ঞতা ও নেতৃত্ব র‌্যাবকে আরও কার্যকর ও স্বচ্ছভাবে পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন