শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • হজ ব্যবস্থাপনার জন্য নতুন নির্বাহী কমিটি গঠন, প্রজ্ঞাপন জারি

    হজ ব্যবস্থাপনার জন্য নতুন নির্বাহী কমিটি গঠন, প্রজ্ঞাপন জারি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সরকার হজ ব্যবস্থাপনার কার্যকর নিয়ন্ত্রণ ও তদারকির জন্য নতুন নির্বাহী কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদকে সভাপতি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে রোববার (২৯ মার্চ) এই কমিটি গঠনের তথ্য প্রকাশ করা হয়।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটিতে ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রীকে সভাপতি করে স্বরাষ্ট্র, জনপ্রশাসন, অর্থসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও সরকারি বিভিন্ন সংস্থার প্রধানদের কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সুষ্ঠু হজ ব্যবস্থাপনার লক্ষ্যে কমিটি প্রয়োজনীয় কর্মপরিকল্পনা প্রণয়ন করবে। হজ প্যাকেজ অনুমোদন এবং জাতীয় কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন নিশ্চিত করবে।

    প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, সভাপতি কমিটির সব সভায় সভাপতিত্ব করবেন। তবে প্রয়োজনে সভাপতি কর্তৃক মনোনীত কোনো সদস্য সভায় সভাপতিত্ব করতে পারবেন। কমিটির সভা প্রয়োজনানুসারে অনুষ্ঠিত হবে। কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে। এছাড়া এ সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২ অক্টোবর ২০২৪ তারিখের জারিকৃত প্রজ্ঞাপন বাতিল বলে গণ্য হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন