বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিরোধীদলীয় নেতার গুরুত্বপূর্ণ সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিরোধীদলীয় নেতার গুরুত্বপূর্ণ সাক্ষাৎ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের এক সৌজন্যমূলক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই সংক্ষিপ্ত বৈঠকটি রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

    রোববার দুপুরে অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রধানমন্ত্রী নিজ কার্যালয়ে বিরোধীদলীয় নেতাকে স্বাগত জানান। প্রায় ২০ মিনিটের এই বৈঠকে দেশের সামগ্রিক পরিস্থিতি ও চলমান বিষয়াদি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয় বলে জানা গেছে।

    এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্পিকারের সহধর্মিণীর জানাজায় পাশাপাশি উপস্থিত ছিলেন দুই নেতা। জানাজা শেষে তারা একসঙ্গে সংসদ ভবনের দিকে হাঁটেন। এ সময় আলোচনার আগ্রহ প্রকাশ করলে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে বিরোধীদলীয় নেতাকে নিজের কার্যালয়ে আমন্ত্রণ জানান।

    সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে তাঁর কার্যালয়ের দিকে কিছুদূর এগিয়ে দেন। প্রধানমন্ত্রীর এই আচরণ উপস্থিত ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করে এবং তা রাজনৈতিক সৌজন্যের উজ্জ্বল উদাহরণ হিসেবে প্রশংসিত হয়।

    প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানান, এটি ছিল একটি সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাৎ। তবে এই সাক্ষাৎ দেশের রাজনৈতিক পরিবেশে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার বার্তা দিয়েছে।

    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের সৌজন্যমূলক আচরণ দেশের গণতান্ত্রিক সংস্কৃতিকে আরও শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন