বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • আগামী ৪ বছরে ৪ কোটি পরিবার পাবে ফ্যামিলি কার্ড

    আগামী ৪ বছরে ৪ কোটি পরিবার পাবে ফ্যামিলি কার্ড

    আগামী ৪ বছরে ৪ কোটি পরিবার পাবে ফ্যামিলি কার্ড
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার (১ এপ্রিল) সংসদে প্রশ্নোত্তর পর্বে জানিয়েছেন, ফ্যামিলি কার্ডের মূল উদ্দেশ্য ব্যক্তি নয়, পরিবার ও সমাজের উন্নয়ন। তিনি বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিবারকে সহায়তা এবং নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করা হবে।

    প্রধানমন্ত্রীর তথ্য অনুযায়ী, ইতোমধ্যে ৩৭,৮১৪ নারী ফ্যামিলি কার্ড পেয়েছেন। আগামী ৩ মাসে আরও ৩০ হাজার পরিবার এই কার্যক্রমের আওতায় আসবে। তিনি আরও জানান, আগামী চার বছরে মোট ৪ কোটি পরিবার ফ্যামিলি কার্ড পাবেন।

    ফ্যামিলি ও কৃষক কার্ডের বাজেট সম্পর্কে প্রধানমন্ত্রী জানান, এখনই তা স্পষ্টভাবে জানানো হয়নি। তবে কার্ডধারীরা মাসে আড়াই হাজার টাকা পাবেন এবং প্রতিটি বছরের বাজেটে তহবিল বরাদ্দ থাকবে।

    প্রধানমন্ত্রী আরও বলেন, এই অর্থ লোকাল অর্থনীতিতে প্রবেশ করবে এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধি হবে না, কারণ কোনো অতিরিক্ত টাকা ছাপানো হবে না। তিনি আশা প্রকাশ করেন, যারা এই টাকা পাবেন, তারা তা স্থানীয় অর্থনীতিতে ব্যবহার করবেন এবং এতে দেশের অর্থনীতি শক্তিশালী হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন