বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • সন্ধ্যা ৬টায় বন্ধ মার্কেট, অফিস চলবে ৯টা- ৪টা

    সন্ধ্যা ৬টায় বন্ধ মার্কেট, অফিস চলবে ৯টা- ৪টা
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকার অফিস ও ব্যাংকের সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি মার্কেট ও শপিংমল বন্ধের সময়ও এগিয়ে আনা হয়েছে।

    মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছেন, বৈশ্বিক জ্বালানিসংকটের প্রভাব মোকাবিলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, সরকারি ও বেসরকারি সব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চালু থাকবে।

    বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে সচিব জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বাণিজ্যিক অফিসের কার্যক্রম এক ঘণ্টা কমানো হয়েছে।

    এছাড়া নতুন নির্দেশনা অনুযায়ী, সন্ধ্যা ৬টার মধ্যে দেশের সব মার্কেট ও শপিংমল বন্ধ করতে হবে।

    সরকারি ব্যয় কমাতেও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী তিন মাস নতুন কোনো যানবাহন—স্থল, জল বা আকাশ—কেনা হবে না। কম্পিউটার সামগ্রী কেনাও স্থগিত রাখা হয়েছে। অভ্যন্তরীণ প্রশিক্ষণ কার্যক্রম ৫০ শতাংশ কমানো হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি অর্থায়নে বিদেশ প্রশিক্ষণ বন্ধ থাকবে।

    সভা-সেমিনারের আপ্যায়ন ব্যয় অর্ধেকে নামানো হয়েছে। জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতে ব্যয় ৩০ শতাংশ কমানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে। অপ্রয়োজনীয় ভ্রমণ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।

    শিক্ষা খাতেও কিছু পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় প্রয়োজন অনুযায়ী রোববার থেকে নতুন নির্দেশনা জারি করবে।

    বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রায় তিন ঘণ্টা ধরে বৈঠকটি অনুষ্ঠিত হয়। পরে ব্রিফিংয়ে এসব সিদ্ধান্ত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন