বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • কদমতলী কারখানায় ভয়াবহ আগুন, ৫ জন নিহত

    কদমতলী কারখানায় ভয়াবহ আগুন, ৫ জন নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকার গ্যাস লাইটার তৈরির কারখানায় লাগা আগুনে পুড়ে পাঁচজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

    এ ঘটনায় নিহতরা পুরুষ না নারী সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস।

    শনিবার (৪ এপ্রিল) ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

    আনোয়ারুল ইসলাম বলেন, এখন পর্যন্ত ৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো নারী/পুরুষ বোঝা যায় না। অনুসন্ধান করা হচ্ছে।

    এর আগে, এদিন দুপুর ১টা ১০ মিনিটে আগুনের ঘটনা ঘটে। পরে আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সে সময় ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম কর্মকর্তা রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেন।

    পরে দুপুর ২টা ৩০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের চেষ্টায় কেরানীগঞ্জের গ্যাস লাইটার তৈরির টিনশেড কারখানার আগুন নিয়ন্ত্রণে আসে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন