শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোট ১২ মে

    সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোট ১২ মে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামী ৮ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এক মাস চার দিন পর ১২ মে (মঙ্গলবার) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

    সোমবার (৬ এপ্রিল) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত ১১তম কমিশন সভার পরে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

    ইসি সচিব জানান, সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ৮ এপ্রিল। এছাড়া ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত শিডিউল জানানো হবে।

    তিনি জানান, ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের তফসিল চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এতে ৫০টি আসনের মধ্যে বিএনপির নেতৃত্বাধীন জোট সর্বোচ্চ ৩৬টি আসন পেতে যাচ্ছে। সেই সঙ্গে জামায়াত-এনসিপি জোট পাচ্ছে ১৩টি আসন। এছাড়া স্বতন্ত্র ৬ প্রার্থী জোটে থাকছে একটি আসন।

    আগামী ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরের উপনির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, শেরপুরে মোট ১২৯টি কেন্দ্র রয়েছে। এছাড়া বগুড়ায় কেন্দ্র রয়েছে ১৫১টি। এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোনোরকম দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আইনশৃঙ্খলা বাহিনী সবসময় সার্বিক পরিস্থিতি মনিটরিং করে আসছে। এ সময় স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না বলেও জানান তিনি।

    নির্বাচনি সামগ্রী সংরক্ষণের বিষয়ে তিনি বলেন, আরপিও অনুযায়ী নির্বাচনি সামগ্রী সংরক্ষণের সময়সীমা ন্যূনতম এক বছর। তবে কোনো আসনের ক্ষেত্রে যদি আদালতের নির্দেশনা থাকে, তবে সে আসনের ক্ষেত্রে আদালতের নির্দেশনা অনুযায়ী সেটির নিষ্পত্তি হবে। সবমিলিয়ে এখন পর্যন্ত নির্বাচন পরবর্তী মামলা হয়েছে ৫০টি। এই ৫০টি আসনের নির্বাচনি মালামাল আদালতের আদেশ পর্যন্ত সংরক্ষণ করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন