বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি
  • ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু

    ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামী ১৮ এপ্রিল থেকে পবিত্র হজের ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

    মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

    ধর্মমন্ত্রী বলেন, ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণার মাধ্যমে হজ কার্যক্রম এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নির্ধারিত প্যাকেজ অনুযায়ী সৌদি আরব ও বাংলাদেশ অংশের বিভিন্ন খরচ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে।

    তিনি জানান, সৌদি আরবের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভিসাসহ প্রয়োজনীয় সব কার্যক্রম সম্পন্ন হয়েছে।

    কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান লিখিত প্রশ্নে জানতে চান, হজ পালনের ব্যয় কমাতে সরকার কোনো উদ্যোগ নিয়েছে কি না।

    এর জবাবে ধর্মমন্ত্রী বলেন, ২০২৭ সালের হজ প্যাকেজ প্রণয়নের সময় হজযাত্রীদের সুযোগ-সুবিধা ও চাহিদার ভিত্তিতে ব্যয় কমানোর বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।

    মন্ত্রী আরও জানান, বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে ভবিষ্যতে হজ প্যাকেজের খরচ সহনীয় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

    হজ ফ্লাইট শুরুর তারিখ ঘোষণার মাধ্যমে যাত্রীদের প্রস্তুতি সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সব কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন