বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি
  • অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন দিল জাতীয় সংসদ

    অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন দিল জাতীয় সংসদ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোর মধ্যে ১৪টি অধ্যাদেশ জাতীয় সংসদে বিল আকারে পাস হয়েছে। পাশাপাশি আরও দুটি অধ্যাদেশ আইনে রূপান্তরের লক্ষ্যে বিল হিসেবে উত্থাপন করা হয়েছে।

    মঙ্গলবার (৭ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দশম দিনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা মোট ১৬টি বিল সংসদে উত্থাপন করেন। এর মধ্যে ১৪টি বিল পাস হয় এবং দুটি বিল পরবর্তী প্রক্রিয়ার জন্য উপস্থাপন করা হয়।

    বিকালের অধিবেশনে যেসব বিল পাস হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে— ‘নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০২৬’, ‘নির্দিষ্টকরণ আইন, ২০২৬’, ‘বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (রহিতকরণ) আইন, ২০২৬’, ‘বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (সংশোধন) আইন, ২০২৬’, ‘শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর (সংশোধন) আইন, ২০২৬’ এবং ‘বাণিজ্যিক আদালত আইন, ২০২৬’।

    এছাড়া ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) আইন, ২০২৬’ বিলটি সংসদে উত্থাপন করা হয়েছে।

    এর আগে একইদিন সকালে অনুষ্ঠিত অধিবেশনে আরও ৮টি অধ্যাদেশ বিল আকারে পাস করা হয় এবং একটি বিল উত্থাপন করা হয়। সকালে পাস হওয়া বিলগুলোর মধ্যে ছিল— ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ বিল’, ‘কোড অব ক্রিমিনাল প্রসিডিউর (সংশোধন) বিল’, ‘সিভিল কোর্টস (সংশোধন) বিল’, ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল (সংশোধন) বিল’, ‘রেজিস্ট্রেশন (সংশোধন) বিল’, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল’, ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল’ এবং ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট (সংশোধন) বিল’।

    অন্যদিকে, ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) বিল’ সংসদে উত্থাপন করা হলেও এটি পরবর্তী সময়ে সংশোধনসহ পাস করা হবে বলে জানা গেছে।

    সংসদ সূত্রে জানা গেছে, সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণ এবং নির্ধারিত সময়ের মধ্যে অধ্যাদেশগুলো আইনে রূপান্তর করতে সরকার দ্রুততার সঙ্গে বিল পাসের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন