বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি
  • পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল দেশের ১০টি জেলায় পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষি সহায়তা ব্যবস্থাকে আরও গতিশীল, স্বচ্ছ ও আধুনিক করতে এটি সরকারের একটি গুরুত্বপূর্ণ ডিজিটাল উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

    সরকারের এই নতুন উদ্যোগের আওতায় ভূমিহীন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, কৃষিঋণ এবং বিভিন্ন কৃষি উপকরণের সুবিধা পাবেন। এর ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) এই কর্মসূচি বাস্তবায়ন করবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এই কার্ডের মাধ্যমে কৃষকদের তথ্য একটি ডিজিটাল ডাটাবেইসে সংরক্ষণ করা হবে, যা ভবিষ্যতে কৃষি সহায়তা কার্যক্রমকে আরও সহজ ও কার্যকর করে তুলবে।

    এই কর্মসূচির আওতায় প্রত্যেক ভূমিহীন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে গড়ে ২ হাজার ৫০০ টাকা সমমূল্যের ভর্তুকি অথবা কৃষি উপকরণ প্রদান করা হবে। এতে করে উৎপাদন খরচ কমবে এবং কৃষকের আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

    সরকার মনে করছে, ‘কৃষক কার্ড’ চালুর মাধ্যমে কৃষি খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ডিজিটাল রূপান্তর নিশ্চিত হবে। পাশাপাশি দেশের খাদ্য উৎপাদন বাড়ানো এবং কৃষকদের জীবনমান উন্নয়নে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    পর্যায়ক্রমে দেশের সব জেলায় এই কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন