বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি
  • লেবাননে বাংলাদেশি নারীর মৃত্যুতে নিন্দা জানিয়েছে বাংলাদেশ

    লেবাননে বাংলাদেশি নারীর মৃত্যুতে নিন্দা জানিয়েছে বাংলাদেশ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলি হামলায় লেবাননে এক বাংলাদেশি নারীর মৃত্যুর ঘটনায় গভীর নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

    শনিবার (তারিখ উল্লেখিত) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিন্দা জানায়।

    বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ লেবাননে সাম্প্রতিক ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানাচ্ছে, যেখানে বেসামরিক মানুষের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটেছে। এই ধরনের হামলা মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার চলমান প্রচেষ্টাকে ব্যাহত করছে।

    বৈরুতে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নাগরিক দিপালী বেগমের মৃত্যুর ঘটনাতেও গভীর শোক প্রকাশ করা হয়েছে। সরকার তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে এবং এই কঠিন সময়ে তাদের পাশে থাকার কথা পুনর্ব্যক্ত করেছে।

    পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, লেবাননে বাংলাদেশ দূতাবাস নিহত দিপালী বেগমের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। পরিস্থিতি অনুযায়ী তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন