বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি
  • সাংস্কৃতিক বিনিময় দুই দেশের মৈত্রীকে আরও সুদৃঢ় করবে: ভারতীয় হাইকমিশনার

    সাংস্কৃতিক বিনিময় দুই দেশের মৈত্রীকে আরও সুদৃঢ় করবে: ভারতীয় হাইকমিশনার
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত গভীর, ঐতিহ্যবাহী এবং বহুমাত্রিক—এমন মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, এই সম্পর্ক দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্বকে আরও সুদৃঢ় করছে।

    শুক্রবার (১০ এপ্রিল) রাজধানীর গুলশানে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার (আইজিসিসি) প্রাঙ্গণে ‘ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস’ (আইসিসিআর)-এর ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘আইসিসিআর দিবস’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    প্রণয় ভার্মা বলেন, ভারতীয় হাই কমিশন এবং আইজিসিসি মূলত ভারতীয় কূটনীতির ‘সাংস্কৃতিক হৃদস্পন্দন’ হিসেবে কাজ করছে। এই প্রতিষ্ঠানগুলো সীমান্তের গণ্ডি পেরিয়ে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সংলাপ ও সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

    অনুষ্ঠানে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি সাংস্কৃতিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার লক্ষ্যে নানা আয়োজন করা হয়। এতে আইসিসিআরের প্রাক্তন শিক্ষার্থী ও বাংলাদেশের খ্যাতিমান শিল্পীদের অংশগ্রহণে একটি আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়। পাশাপাশি আইজিসিসির শিক্ষার্থী ও আইসিসিআর স্কলারদের অংশগ্রহণে সংগীত, নৃত্য ও যোগব্যায়াম পরিবেশনা অনুষ্ঠিত হয়।

    বিশেষ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীতশিল্পী প্রিয়াঙ্কা গোপ, যা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।

    এ উপলক্ষে প্রণয় ভার্মা দুই দিনব্যাপী চিত্র ক্যাম্প ‘সম্প্রীতি’র উদ্বোধন করেন। এই ক্যাম্পে ফরিদা জামান, জামাল আহমেদ, মো. ইউনুস, নিসার হোসেন ও রঞ্জিত দাসসহ দেশের ৩০ জনের বেশি বিশিষ্ট শিল্পী এবং আইসিসিআরের স্কলাররা অংশগ্রহণ করেন।

    চিত্র ক্যাম্পে নির্মিত শিল্পকর্মগুলো আগামী ৩০ এপ্রিল আইজিসিসিতে শুরু হতে যাওয়া দুই সপ্তাহব্যাপী প্রদর্শনীতে প্রদর্শিত হবে বলে জানানো হয়।

    অনুষ্ঠানে প্রয়াত প্রবীণ শিল্পী ও আইসিসিআর স্কলার তরুণ ঘোষের প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। তিনি ‘সম্প্রীতি’ আর্ট ক্যাম্পে অংশগ্রহণের আমন্ত্রণ গ্রহণ করলেও ৯ এপ্রিল তার মৃত্যু হয়, যা উপস্থিত সবাইকে শোকাহত করে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন