বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি
  • ৬ দফা দাবিতে সরব দৈনিক মজুরিভিত্তিক কর্মীরা

    ৬ দফা দাবিতে সরব দৈনিক মজুরিভিত্তিক কর্মীরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা পুনর্নির্ধারণ এবং প্রতি বছর ১০ শতাংশ হারে বেতন বৃদ্ধিসহ ৬ দফা দাবি জানিয়েছে।

    শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এসব দাবি তুলে ধরেন বাংলাদেশ দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী সমিতির নেতারা।

    এ সময় তারা উৎসব ভাতা, চিকিৎসা ভাতা প্রদান, নারী কর্মীদের জন্য ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটি এবং বছরে ২০ দিনের নৈমিত্তিক ছুটির দাবিও জানান।

    পাশাপাশি মাস্টার রোল ও দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের ট্রেড ইউনিয়ন এবং শ্রম আইনের আওতায় আনার আহ্বান জানিয়ে বিদ্যমান বৈষম্য দূর করার দাবি তোলেন কর্মচারীরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন