বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি
  • ২ মে সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ২ মে সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন তারেক রহমান। পূর্বঘোষিত সূচি পরিবর্তন করে নতুন করে ২ মে তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

    শনিবার (১১ এপ্রিল) সিলেট সফরকালে শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগে ৩০ এপ্রিল সফরের কথা থাকলেও তা পরিবর্তন করে ২ মে নির্ধারণ করা হয়েছে।

    সফরসূচি অনুযায়ী, ওইদিন প্রধানমন্ত্রী বিশ্বনাথ উপজেলার বাসিয়া নদী খননকাজের উদ্বোধন করবেন। এ প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় জলাবদ্ধতা নিরসন ও কৃষি কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

    একই দিনে সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই উদ্যোগের মাধ্যমে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং প্রতিভা বিকাশে নতুন সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

    এর আগে ১ এপ্রিল সিলেট সফরকালে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী ৩০ এপ্রিল সিলেট সফরে যাবেন। তবে প্রশাসনিক ও অন্যান্য প্রস্তুতির বিষয় বিবেচনায় এনে সফরের তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে।

    উল্লেখ্য, গত ২১ জানুয়ারি সিলেট থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছিলেন তারেক রহমান। পরবর্তীতে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হয়ে তিনি দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

    প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে সিলেটে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন