বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি
  • ঢাকাসহ ৪ সিটিতে হামের বিশেষ টিকাদান শুরু আজ

    ঢাকাসহ ৪ সিটিতে হামের বিশেষ টিকাদান শুরু আজ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ঢাকাসহ চারটি সিটি করপোরেশন এলাকায় শুরু হয়েছে হাম-রুবেলা (এমআর) টিকাদান কার্যক্রম। রোববার (১২ এপ্রিল) থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত।

    এই কার্যক্রম ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় একযোগে পরিচালিত হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ উদ্যোগ বাস্তবায়ন করছে।

    স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী জানিয়েছেন, এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ১২ লাখ ১৯ হাজার ৯৫৭ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

    নির্ধারিত টিকাদান কেন্দ্রগুলোতে সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিকা প্রদান করা হবে। অভিভাবকদের শিশুদের নিয়ে নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

    বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে স্বাস্থ্য সচিব বলেন, নিয়মিত টিকাদান কার্যক্রমে বিঘ্ন ঘটায় দেশে হামের প্রাদুর্ভাব বেড়েছে। সময়মতো টিকা প্রদান অব্যাহত থাকলে এমন পরিস্থিতি তৈরি হতো না বলেও তিনি উল্লেখ করেন।

    উল্লেখ্য, গত ৫ এপ্রিল থেকে সারাদেশে বিশেষ হাম প্রতিরোধ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এর আওতায় ইতোমধ্যে ১৮টি জেলার ৩০টি উপজেলায় এমআর টিকা প্রয়োগ কার্যক্রম চালু রয়েছে।

    স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের সময়মতো টিকা দেওয়া হলে হাম ও রুবেলা রোগ প্রতিরোধ সম্ভব এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন