বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি
  • ফুল ভাসিয়ে নতুন বছর বরণে বিজু উৎসব শুরু

    ফুল ভাসিয়ে নতুন বছর বরণে বিজু উৎসব শুরু
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করতে চাকমা সম্প্রদায়ের তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী বিজু উৎসব শুরু হয়েছে। রোববার (১২ এপ্রিল) ভোর থেকেই নদী, ছড়া ও ঝরনায় ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয় উৎসবের প্রথম দিন, যাকে বলা হয় ‘ফুল বিজু’।

    এই দিনে চাকমা নারী-পুরুষ ও শিশুরা পূজা-অর্চনা করে এবং বাড়িঘর পরিষ্কার-পরিচ্ছন্ন করে সাজিয়ে তোলে। পরে ফুল ভাসিয়ে শান্তি, সমৃদ্ধি ও সুন্দর পৃথিবীর জন্য প্রার্থনা করা হয়। ঐতিহ্যবাহী পোশাক পিনন-হাদি পরে নারীরা এবং ধুতি পরে পুরুষেরা অংশ নেন উৎসবে।

    পানছড়ি উপজেলার রাবার ড্যাম এলাকায় চেঙ্গী নদীতে ফুল ভাসানোর জন্য সকাল থেকেই স্থানীয় চাকমা জনগোষ্ঠীর মানুষের ভিড় দেখা যায়। অনেকে দূর-দূরান্ত থেকে এসে এই উৎসবে অংশ নেন।

    প্রবীণ অংশগ্রহণকারী বসুন্ধরা চাকমা জানান, বয়সের কারণে আগের মতো আসতে না পারলেও নাতি-নাতনিদের সঙ্গে এসে এবারও ফুল ভাসিয়ে শান্তির প্রার্থনা করেছেন।

    তরুণ প্রিসিলা চাকমা বলেন, বন্ধুদের সঙ্গে ফুল ভাসিয়ে তারা আগামী দিনের সুখ-শান্তি কামনা করেছেন এবং সারা বছর এই দিনের অপেক্ষায় থাকেন।

    উৎসব দেখতে সমতলের বিভিন্ন স্থান থেকেও অনেক মানুষ ভিড় করেন। কক্সবাজার থেকে আসা উপমা বড়ুয়া ও সালমা আক্তার জানান, আগেরবারের অভিজ্ঞতা থেকেই এবারও তারা বিজু উৎসব উপভোগ করতে এসেছেন।

    উল্টাছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুব্রত চাকমা বলেন, বিজু মানে আনন্দ, ভ্রাতৃত্ব ও মিলনমেলা—যা প্রজন্মের পর প্রজন্ম ধরে ঐতিহ্য হিসেবে পালিত হয়ে আসছে।

    বিজু উৎসবের ধারাবাহিকতায় প্রথম দিন ‘ফুল বিজু’, দ্বিতীয় দিন ‘মূল বিজু’ এবং তৃতীয় দিন নতুন বছরের আনুষ্ঠানিকতা ও আশীর্বাদ গ্রহণের মধ্য দিয়ে উৎসব শেষ হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন