বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি
  • নববর্ষে নিরাপত্তায় প্রস্তুত ডিএমপি

    নববর্ষে নিরাপত্তায় প্রস্তুত ডিএমপি
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পয়লা বৈশাখ উপলক্ষে কোনো জঙ্গি হামলার আশঙ্কা নেই বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।

    রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর রমনা পার্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

    তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পয়লা বৈশাখকে কেন্দ্র করে কোনো ধরনের জঙ্গি হামলার আশঙ্কা পাওয়া যায়নি। তবুও উৎসবকে নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

    ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, রমনা পার্কসহ রাজধানীর গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থলগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা নজরদারি। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দা সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

    মো. সরওয়ার আরও বলেন, জনসাধারণকে নিরাপদ পরিবেশে বাংলা নববর্ষ উদযাপনের সুযোগ দিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন