বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: মিয়া গোলাম পরওয়ার ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার
  • ৪র্থ শ্রেণি থেকেই খেলাধুলা বাধ্যতামূলক করার ঘোষণা

    ৪র্থ শ্রেণি থেকেই খেলাধুলা বাধ্যতামূলক করার ঘোষণা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামী শিক্ষাবর্ষ থেকে দেশের প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের জন্য চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

    সোমবার (১৩ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে এক অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় ও ক্রীড়া মন্ত্রণালয়ের মধ্যে এ বিষয়ে ইতোমধ্যে মৌখিক আলোচনা হয়েছে।

    প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ধাপে ধাপে পরিকল্পনার মাধ্যমে এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে খেলাধুলাকে বাধ্যতামূলক করার বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    তিনি জানান, জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের জন্য ক্রীড়া ভাতার ব্যবস্থাও চালু করা হয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশে। পাশাপাশি আগামী ২ মে থেকে “নতুন কুঁড়ি স্পোর্টস” নামে একটি কর্মসূচি চালু হতে যাচ্ছে, যা সিলেট থেকে শুরু হয়ে একযোগে দেশের সব জেলা শহরের স্টেডিয়ামে পরিচালিত হবে।

    এই কর্মসূচির আওতায় ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে, যাতে তারা সুস্থভাবে বেড়ে উঠে দেশ ও সমাজের জন্য দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, “নতুন কুঁড়ি স্পোর্টস” কার্যক্রম বাংলাদেশে একটি ঐতিহাসিক উদ্যোগ হিসেবে পরিচিতি পাবে।

    এ সময় প্রতিমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু, অ্যাডভোকেট আব্দুস সালাম তালুকদার এবং জেলা প্রশাসক শরীফা হকসহ অন্যান্য কর্মকর্তারা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন