বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: মিয়া গোলাম পরওয়ার ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার
  • কৃষক কার্ড উদ্বোধনে টাঙ্গাইলে প্রধানমন্ত্রী

    কৃষক কার্ড উদ্বোধনে টাঙ্গাইলে প্রধানমন্ত্রী
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পহেলা বৈশাখ উপলক্ষে কৃষকদের জন্য নতুন উদ্যোগ হিসেবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করতে টাঙ্গাইলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১১টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর টাঙ্গাইলে পৌঁছায়। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে তিনি রাজধানীর গুলশানের বাসভবন থেকে রওনা হন।

    টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলার সুরুজ এলাকার কৃষকদের হাতে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়ার কথা রয়েছে। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি প্রণোদনা, ভর্তুকি এবং বিভিন্ন সহায়তা পাবেন।

    সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা আরও সহজলভ্য করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এর মাধ্যমে কৃষি খাতে স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

    এছাড়া এটি সরকারের একটি গুরুত্বপূর্ণ নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ বলেও উল্লেখ করা হয়েছে। এর আগে ‘ফ্যামিলি কার্ড’, ‘ক্রীড়া কার্ড’ এবং খাল খনন কর্মসূচির মতো উদ্যোগ নেওয়া হয়েছে, যা বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে দাবি করা হচ্ছে।

    নতুন এই ‘কৃষক কার্ড’ কর্মসূচি দেশের কৃষি খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন