বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: মিয়া গোলাম পরওয়ার ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার
  • টাঙ্গাইল স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কৃষক কার্ড বিতরণ শুরু

    টাঙ্গাইল স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কৃষক কার্ড বিতরণ শুরু
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত সমাবেশে তিনি এই কর্মসূচির উদ্বোধন করেন।

    এর আগে সকালে প্রধানমন্ত্রী ঢাকার গুলশান থেকে সড়কপথে টাঙ্গাইলের উদ্দেশে রওনা হন। পৌঁছানোর পর সকাল ১০টায় মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারতের কথা থাকলেও সময়সূচি পরিবর্তনের কারণে তিনি সরাসরি সমাবেশস্থলে যান। পরে টাঙ্গাইল পৌর উদ্যানে কৃষি মেলা উদ্বোধন শেষে মাজার জিয়ারত করার কথা রয়েছে।

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, বিজয়ের পর মাত্র দুই মাসের মধ্যেই নির্বাচনি ইশতেহারের গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন শুরু হয়েছে। কৃষকদের অধিকার রক্ষা ও জীবনমান উন্নয়নই এই কর্মসূচির মূল লক্ষ্য।

    সরকার জানিয়েছে, প্রথম পর্যায়ে দেশের ১০টি জেলার ১১টি উপজেলায় এই কার্যক্রম চালু করা হচ্ছে। পর্যায়ক্রমে প্রায় ৩০ লাখ কৃষককে ‘কৃষক কার্ড’-এর আওতায় আনা হবে।

    কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, এই কর্মসূচি তিন ধাপে বাস্তবায়িত হবে : প্রাক পাইলটিং, পাইলটিং এবং দেশব্যাপী সম্প্রসারণ।

    কৃষক কার্ডধারীরা মোট ১০ ধরনের সুবিধা পাবেন।

    এর মধ্যে রয়েছে:
    ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সাশ্রয়ী সেচ সুবিধা, সহজ শর্তে কৃষিঋণ, স্বল্পমূল্যে কৃষিযন্ত্র, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, মোবাইল ফোনে আবহাওয়ার পূর্বাভাস ও বাজার তথ্য, কৃষি প্রশিক্ষণ, ফসল রোগবালাই নিয়ন্ত্রণ পরামর্শ, কৃষি বিমা সুবিধা এবং ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রয়ের সুযোগ।

    সরকারের মতে, এই উদ্যোগ দেশের কৃষি খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে এবং কৃষকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন