বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: মিয়া গোলাম পরওয়ার ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার
  • নববর্ষ উৎসবেই নিহিত বাঙালি সংস্কৃতি: তথ্যমন্ত্রী

    নববর্ষ উৎসবেই নিহিত বাঙালি সংস্কৃতি: তথ্যমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, নববর্ষ উৎসবকে নিয়ে নানা ধরনের বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করা হলেও এ উৎসবের মধ্যেই বাঙালি সংস্কৃতির গভীর শিকড় নিহিত রয়েছে।

    মঙ্গলবার (১৪ এপ্রিল) নববর্ষ উদ্‌যাপন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

    তথ্যমন্ত্রী বলেন, ধর্মীয় উৎসবের পর নববর্ষই বাঙালির অন্যতম বড় উৎসব। এটি শুধু আনন্দের নয়, বরং সংস্কৃতি ও ঐতিহ্যেরও প্রতিফলন।

    এর আগে সকাল থেকে বর্ণাঢ্য আয়োজনে প্রেস ক্লাবে বর্ষবরণ শুরু হয়। অনুষ্ঠানে ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়ার পুতুল নাচ, বাউল গানসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়। এ সময় প্রেস ক্লাবের সদস্য ও তাদের পরিবারের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। দেশীয় খাবারের পসরা হিসেবে ছিল পান্তা ইলিশ, খই, মুড়ি, মুড়কি, গুড়ের পায়েস, হাওয়াই মিঠাই, চটপটি ও ফুচকা।

    এদিকে বাংলা নববর্ষের প্রথম দিনে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষিভিত্তিক অর্থনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। কৃষকদের সম্মান ও অবদানকে স্বীকৃতি দিতে নতুন বাংলা বছর ১৪৩৩ সালকে কৃষক সমাজ ও কৃষি অর্থনীতিকে উৎসর্গ করা হয়েছে।

    তিনি আরও বলেন, বাংলা নববর্ষের প্রচলন মূলত কৃষকদের ফসলের হিসাব-নিকাশ সহজ করার জন্য শুরু হয়েছিল। তাই নববর্ষ একদিকে যেমন বাঙালি সংস্কৃতির প্রতিনিধিত্ব করে, তেমনি এটি কৃষিভিত্তিক অর্থনীতির সঙ্গেও গভীরভাবে সম্পৃক্ত।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন