বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: মিয়া গোলাম পরওয়ার ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার
  • গ্যাস বেলুনে বাধা, ১৫ মিনিট বন্ধ মেট্রোরেল

    গ্যাস বেলুনে বাধা, ১৫ মিনিট বন্ধ মেট্রোরেল
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর কারওয়ান বাজার এলাকায় বৈদ্যুতিক লাইনে গ্যাস বেলুন আটকে যাওয়ায় সাময়িকভাবে মেট্রোরেল চলাচল ব্যাহত হয়।

    মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে, ফলে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ১৫ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল।

    পরে দ্রুত ত্রুটি শনাক্ত করে তা সমাধান করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এরপর আবারও স্বাভাবিকভাবে মেট্রোরেল চলাচল শুরু হয়।

    ডিএমটিসিএলের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, গ্যাস বেলুন বৈদ্যুতিক লাইনে আটকে যাওয়ার কারণেই এই সমস্যা তৈরি হয়। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের জটিলতা এড়ানো সম্ভব হয়েছে।

    তিনি আরও বলেন, এ ধরনের ঘটনায় যাত্রীদের সাময়িক ভোগান্তি বাড়ে এবং নাগরিকদের আরও সচেতন হওয়া প্রয়োজন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন