বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: মিয়া গোলাম পরওয়ার ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • আবারও হরমুজ অতিক্রমে ব্যর্থ বাংলার জয়যাত্রা

    আবারও হরমুজ অতিক্রমে ব্যর্থ বাংলার জয়যাত্রা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হরমুজ প্রণালি দিয়ে যাত্রা শুরু করার পর আবারও বাধার মুখে পড়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’। ইরানি বাহিনীর নির্দেশে প্রণালিতে প্রবেশের পর জাহাজটির অগ্রযাত্রা থামিয়ে দেওয়া হয়।

    শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে ইরান হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা দিলে রাত ৯টার দিকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বন্দরের কাছ থেকে যাত্রা শুরু করে জাহাজটি। তবে কয়েক ঘণ্টার মধ্যেই পুনরায় সেটি থেমে যায়।

    জানা যায়, রাত ১১টা ৫০ মিনিটের দিকে জাহাজটি হরমুজ প্রণালিতে প্রবেশ করে। এরপর রাত সাড়ে ১২টার দিকে ইরানি নৌবাহিনী রেডিও বার্তার মাধ্যমে সব জাহাজকে ইঞ্জিন বন্ধ করার নির্দেশ দেয়। একই সঙ্গে জানানো হয়, আইআরজিসির অনুমতি ছাড়া কোনো জাহাজ প্রণালি অতিক্রম করতে পারবে না।

    বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, প্রাথমিক বার্তার ভিত্তিতে তারা ধারণা করেছিলেন প্রণালিটি উন্মুক্ত করা হয়েছে, তাই অনেক বাণিজ্যিক জাহাজই যাত্রা শুরু করে। ‘বাংলার জয়যাত্রা’ও তাদের সঙ্গে এগিয়ে যায়।

    তিনি আরও জানান, আকস্মিক নির্দেশে সব জাহাজের গতি থামিয়ে দেওয়া হয়, ফলে নির্ধারিত সময় অনুযায়ী ওমান সাগরে প্রবেশ করা সম্ভব হয়নি।

    এর আগে ইরান-সংক্রান্ত উত্তেজনার কারণে দীর্ঘ সময় আটকে থাকার পর ৩১ জন নাবিকসহ জাহাজটি পুনরায় যাত্রা শুরু করেছিল। তবে একাধিকবার বাধার কারণে এটি এখনো নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে পারেনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন