শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • সচিব পদমর্যাদায় তিন কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ

    সচিব পদমর্যাদায় তিন কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রশাসনের গুরুত্বপূর্ণ তিন পদে সচিব পদমর্যাদায় তিনজন কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ ওয়াকফ প্রশাসক পদে এই নিয়োগ দেওয়া হয়েছে।

    শনিবার (১৮ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই তিন কর্মকর্তার নিয়োগ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

    নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের পরিচয় ও কর্মস্থল:
    ১. ড. মোহাম্মদ জকরিয়া: তাকে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
    ২. মো. আব্দুল্লাহ আল বাকী: তাকে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
    ৩. সাফিজ উদ্দিন আহমেদ: তাকে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের ওয়াকফ প্রশাসক করা হয়েছে।

    জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৯ ধারা অনুযায়ী এই কর্মকর্তাদের অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে তারা নিজ নিজ পদে দায়িত্ব পালন করবেন।

    সচিব পদমর্যাদার এই নিয়োগের অন্যান্য শর্তাবলি সম্পাদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন