শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • হরমুজ প্রণালিতে নিরাপদ জাহাজ চলাচল, ইরানকে কৃতজ্ঞতা বাংলাদেশের

    হরমুজ প্রণালিতে নিরাপদ জাহাজ চলাচল, ইরানকে কৃতজ্ঞতা বাংলাদেশের
    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচল নিশ্চিত করার জন্য ইরানকে ধন্যবাদ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। একই সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতের জন্য ছয়টি দেশের তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করায় তিনি ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    সোমবার (২০ এপ্রিল) তুরস্কে অনুষ্ঠিত অ্যান্টালিয়া ডিপ্লোম্যাসি ফোরামে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদেহ'র সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।   

    বৈঠকে উভয় পক্ষ উপসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশের ধারাবাহিক ও ভারসাম্যপূর্ণ অবস্থানের কথা জানান এবং সকল পক্ষকে সংযম প্রদর্শনের পাশাপাশি কূটনৈতিকভাবে আলোচনার মাধ্যমে মতপার্থক্য নিরসনের ওপর গুরুত্বারোপ করেন।  

    পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে, যেখানে ইরান থেকে আজারবাইজানে ১৮৬ জন বাংলাদেশির নিরাপদে স্থানান্তরে সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।  

    এ সময় ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে তেহরান সফরের আমন্ত্রণ জানান।

    ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, পরিস্থিতি এখনো কিছুটা উত্তেজনাপূর্ণ, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং এ নিয়ে দুই দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।

    এর আগে, গত ৫ এপ্রিল ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি ‘বাংলার জয়যাত্রা’সহ অপর একটি বাংলাদেশগামী অপরিশোধিত তেলবাহী জাহাজের নিরাপদ চলাচলের বিষয়টি তুলে ধরেন। 

    রাষ্ট্রদূত জানান, এ বিষয়ে ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যথাযথ পর্যায়ে যোগাযোগ করা হচ্ছে। এছাড়া তিনি বাংলাদেশের ভারসাম্যপূর্ণ অবস্থানের প্রশংসা করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর জাতীয় সংসদের ১৩তম অধিবেশনের প্রথম দিনে শোক প্রস্তাব গ্রহণ করায় বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।  

    এছাড়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে ইরানে জরুরি চিকিৎসা সামগ্রী পাঠানোর উদ্যোগেরও প্রশংসা করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন