শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • জ্বালানি বাজার স্থিতিশীল করতে সরকারের নতুন উদ্যোগ

     জ্বালানি বাজার স্থিতিশীল করতে সরকারের নতুন উদ্যোগ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চাহিদা বিবেচনায় জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। দেশে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় নেওয়া এই সিদ্ধান্ত সোমবার (২০ এপ্রিল) থেকে কার্যকর হচ্ছে।

    রোববার জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, ডিজেল ও পেট্রোলের সরবরাহ ১০ শতাংশ এবং অকটেনের সরবরাহ ২০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। সংশ্লিষ্ট বিপণন কোম্পানিগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

    বিপিসি সূত্রে জানা যায়, এতদিন জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে পূর্ববর্তী বছরের একই সময়ের বিক্রির পরিমাণকে ভিত্তি ধরা হতো। নতুন সিদ্ধান্তে সেই সীমা বাড়ানো হয়েছে, যাতে বর্তমান চাহিদা পূরণ করা যায়।

    সংশ্লিষ্টরা মনে করছেন, সরবরাহ বৃদ্ধি বাজারে জ্বালানি সংকট কিছুটা স্বাভাবিক করতে সাহায্য করবে। তবে চাহিদার তুলনায় এটি এখনো পর্যাপ্ত নয় বলে মত দিয়েছেন সংশ্লিষ্ট পাম্প মালিকরা।

    এদিকে সম্প্রতি বিশ্ববাজারে দাম বাড়ার প্রভাবে দেশে জ্বালানি তেলের দামও বাড়ানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম বৃদ্ধি পেয়েছে, যা রোববার থেকেই কার্যকর হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন