শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • সরকারের সিদ্ধান্ত ছাড়া বাস ভাড়া বাড়ানো যাবে না: মালিক সমিতির কড়া নির্দেশ

    সরকারের সিদ্ধান্ত ছাড়া বাস ভাড়া বাড়ানো যাবে না: মালিক সমিতির কড়া নির্দেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে সরকারিভাবে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে সংগঠনের মহাসচিব মো. সাইফুল আলম এক বিবৃতিতে পরিবহন মালিকদের প্রতি এই আহ্বান জানান।

    বিবৃতিতে বলা হয়েছে, সরকার কর্তৃক নতুন ভাড়া নির্ধারিত না হওয়া পর্যন্ত বর্তমান ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা যাত্রীদের কাছ থেকে নেওয়া যাবে না। তবে ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি এবং ডলারের উচ্চমূল্যের কারণে গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ বেড়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে দ্রুত সময়ের মধ্যে ভাড়া সমন্বয়ের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন সাইফুল আলম।

    গত ১৮ এপ্রিল (শনিবার) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম এক লাফে অনেকটা বাড়িয়ে দেয়। ১৯ এপ্রিল মধ্যরাত থেকে কার্যকর হওয়া নতুন দর অনুযায়ী:

    ডিজেল: ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা (বৃদ্ধি ১৫ টাকা)

    অকটেন: ১২০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা (বৃদ্ধি ২০ টাকা)

    পেট্রোল: ১১৬ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা (বৃদ্ধি ১৯ টাকা)

    কেরোসিন: ১১২ টাকা থেকে বেড়ে ১৩০ টাকা (বৃদ্ধি ১৮ টাকা)

    তেলের দাম বাড়ার পর থেকেই রাজধানীসহ সারা দেশে অঘোষিতভাবে বাড়তি ভাড়া আদায় শুরু করেন বাসচালক ও সহকারীরা। এতে করে সাধারণ যাত্রীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের বাগবিতণ্ডা ও বিশৃঙ্খলা নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই মালিক সমিতির পক্ষ থেকে এই জরুরি নির্দেশনা দেওয়া হলো।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন