বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হার বাংলাদেশের বিএফআইইউর কাছে আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক ‘ফেরিটিন ফেস’ কি সত্যিই রোগ? যা বলছেন বিশেষজ্ঞরা ব্রিকস সম্মেলন থেকে ফিরে অসুস্থত শি জিনপিং ও রামাফোসা ১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষায় কাভান সুলিভান মায়ের ছুরিকাঘাতে শিশুর মৃত্যু, আরেক সন্তান আহত নির্বাচনী বিধিমালা সংশোধন, নৌকা প্রতীক স্থগিত, থাকছে না ভোট নেপালের বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ বালেন্দ্র শাহর পুলিশের শীর্ষ ও রেঞ্জ পর্যায়ে বড় রদবদল
  • বোরো মৌসুমে ধান, চাল ও গমের সংগ্রহ মূল্য ঘোষণা

    বোরো মৌসুমে ধান, চাল ও গমের সংগ্রহ মূল্য ঘোষণা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলতি ২০২৫-২৬ অর্থবছরের বোরো মৌসুমে ধান, চাল ও গম সংগ্রহের জন্য নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার।

    বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।

    তিনি জানান, বোরো মৌসুমে প্রতি কেজি ধান ৩৬ টাকা দরে ৫ লাখ টন কেনা হবে। এছাড়া প্রতি কেজি ৪৯ টাকা দরে ১২ লাখ টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে।

    এছাড়া প্রতি কেজি ৪৮ টাকা দরে ১ লাখ মেট্রিক টন আতপ চাল এবং ৩৬ টাকা কেজি দরে ৫০ হাজার মেট্রিক টন গম কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    মন্ত্রী আরও বলেন, আগামী ৩ মে থেকে ধান সংগ্রহ শুরু হবে এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে। এই সংগ্রহ অভিযান চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

    তিনি জানান, যুক্তরাষ্ট্র থেকে সরকারিভাবে গম আমদানির বিষয়ে আলোচনা চলছে। নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব না হলে বাকি গম উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন