বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হার বাংলাদেশের বিএফআইইউর কাছে আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক ‘ফেরিটিন ফেস’ কি সত্যিই রোগ? যা বলছেন বিশেষজ্ঞরা ব্রিকস সম্মেলন থেকে ফিরে অসুস্থত শি জিনপিং ও রামাফোসা ১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষায় কাভান সুলিভান মায়ের ছুরিকাঘাতে শিশুর মৃত্যু, আরেক সন্তান আহত নির্বাচনী বিধিমালা সংশোধন, নৌকা প্রতীক স্থগিত, থাকছে না ভোট নেপালের বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ বালেন্দ্র শাহর পুলিশের শীর্ষ ও রেঞ্জ পর্যায়ে বড় রদবদল
  • জুলাই থেকে শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস ও পাটের ব্যাগ

    জুলাই থেকে শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস ও পাটের ব্যাগ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জুলাই মাস থেকে দেশের শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ শুরু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

    বুধবার (২২ এপ্রিল) সকালে সচিবালয়ে তিনি এ তথ্য জানান।

    মাহদী আমিন বলেন, এ কার্যক্রমটি প্রথমে পাইলট প্রকল্প হিসেবে শুরু করা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে প্রথম শ্রেণির শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হবে। প্রতি উপজেলায় দুটি করে স্কুলে এ সুবিধা দেওয়া হবে, আর স্কুল নির্বাচন করবে স্থানীয় প্রশাসন।

    তিনি আরও জানান, প্রথম মাসেই অন্তত এক লাখ শিক্ষার্থীর মধ্যে স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণের লক্ষ্য রয়েছে।

    মাহদী আমিন বলেন, তিনটি মন্ত্রণালয়ের সমন্বয়ে প্রান্তিক পর্যায় পর্যন্ত দেশীয় উৎপাদিত পণ্য পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে ন্যায্যতা ও সমতা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।

    এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, সব প্রাথমিক বিদ্যালয়ে একই ধরনের পোশাক দেওয়া হবে। তবে ছেলে ও মেয়েদের পোশাক এবং ব্যাগ আলাদা ডিজাইনের হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন