শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রীর কার্যালয়ে খাবারের বাজেট কমল পাঁচ গুণ

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে খাবারের বাজেট কমল পাঁচ গুণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে খাবারের খরচ আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তার ভাষ্য অনুযায়ী, বর্তমানে একজনের জন্য দুপুরের খাবার ও বিকেলের নাস্তার মোট বাজেট নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা, যা পূর্বের তুলনায় প্রায় পাঁচ গুণ কম।

    বুধবার (২২ এপ্রিল) নিজের ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান। পোস্টে তিনি উল্লেখ করেন, নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর এক মতবিনিময় সভায় তুলনামূলকভাবে সাধারণ মানের খাবার পরিবেশন করা হয়।

    মেন্যুতে ছিল ভাত, ছোট চিংড়ি দিয়ে লাউ, ঢেঁড়শ ভাজা, ডিম, ডাল এবং দই।

    তার বক্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যায়, সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও সাশ্রয়ী ব্যবস্থাপনার ওপর এখন বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন