শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার এক যুবক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দাম্মাম শহরের জুবাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত ব্যক্তি মুরাদ শেখ (৩৭)। তিনি উপজেলার উজানচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দরাপের ডাঙ্গী গ্রামের আব্দুল খালেক শেখের ছোট ছেলে।

    পরিবার সূত্রে জানা গেছে, নিহত মুরাদের পরিবারে তার বৃদ্ধ মা, স্ত্রী, দুটি কন্যা সন্তান এবং মাত্র ১০ মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

    নিহতের বড় ভাই মো. কাউছার হোসেন জানান, “সৌদি আরবের দাম্মাম শহরের জুবাইল এলাকায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সড়ক দুর্ঘটনায় মুরাদ মারা যান। বর্তমানে তার মরদেহ জুবাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য আমরা বাংলাদেশ ও সৌদি সরকারের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা কামনা করছি।”

    এদিকে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা বিষয়টি নজরে রেখেছি এবং মরদেহ দ্রুত দেশে আনার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন