বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম

গরমের করণীয় নিয়ে বার্তা ফায়ার সার্ভিসের নয়

গরমের করণীয় নিয়ে বার্তা ফায়ার সার্ভিসের নয়
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নামে উচ্চ তাপমাত্রা ও করণীয় সংক্রান্ত একটি বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হলেও, এ ধরনের কোনো বার্তা তারা প্রচার করেনি বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার (২৫ এপ্রিল) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৯ এপ্রিল থেকে ১২ মে ২০২৬ এবং ২৫ মে থেকে ৪ জুন ২০২৬ পর্যন্ত গরমে তাপমাত্রা বৃদ্ধি ও করণীয় সংক্রান্ত একটি বার্তা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে। তবে “ডাইরেক্টর জেনারেল সিভিল ডিফেন্স”-এর বরাত দিয়ে প্রচারিত ওই বার্তার সঙ্গে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কোনো সম্পর্ক নেই।

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এ ধরনের ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য থেকে সবাইকে সতর্ক থাকতে হবে এবং কোনোভাবেই তা বিশ্বাস বা শেয়ার না করার জন্য অনুরোধ করা হয়েছে।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন