শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • ৫ মে চট্টগ্রাম বন্দরে ভিড়বে ১ লাখ টন অপরিশোধিত তেলের জাহাজ

    ৫ মে চট্টগ্রাম বন্দরে ভিড়বে ১ লাখ টন অপরিশোধিত তেলের জাহাজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে একটি ট্যাংকার আগামী ৫ মে রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

    রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. শরিফ হাসনাত জানান, ‘এমটি নাইনেমিয়া’ নামের জাহাজটি ইতোমধ্যে লোহিত সাগর অতিক্রম করেছে। তিনি আশা করছেন, নির্ধারিত সময়েই এটি বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে।

    তার ভাষ্য অনুযায়ী, জাহাজটি ইয়েমেন উপকূলের হুতি নিয়ন্ত্রিত এলাকা অতিক্রম করে হরমুজ প্রণালীর ঝুঁকিপূর্ণ পথ এড়িয়ে আরব সাগরের নিরাপদ জলসীমা দিয়ে বর্তমানে বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসছে। ট্যাংকারটি ২১ এপ্রিল ভোর ৬টায় সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে যাত্রা শুরু করে, এর আগে রাতভর এতে তেল বোঝাই করা হয়।

    এই চালান পৌঁছালে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) আবারও উৎপাদন কার্যক্রম শুরু করতে পারবে। অপরিশোধিত তেলের ঘাটতির কারণে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছিল।

    তবে আরেকটি জাহাজ ‘নর্ডিকস পলাক্স’, যাতে একই পরিমাণ তেল রয়েছে, হরমুজ প্রণালীতে অচলাবস্থার কারণে সৌদি আরবের রাস তানুরা বন্দরে আটকে আছে বলে জানান তিনি।

    ইস্টার্ন রিফাইনারি বছরে প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত তেল পরিশোধন করে, যা দেশের মোট ৭২ লাখ টন জ্বালানি চাহিদার প্রায় ২০ শতাংশ পূরণ করে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, দেশের মোট জ্বালানির ৯২ শতাংশই আমদানিনির্ভর, আর বাকি ৮ শতাংশ আসে স্থানীয় উৎস ও কনডেনসেট প্রক্রিয়াজাত করে।

    খাতভিত্তিক ব্যবহারে পরিবহন খাত সবচেয়ে বেশি জ্বালানি ব্যবহার করে, যার হার ৬৩.৪১ শতাংশ। এরপর রয়েছে কৃষি খাত, যেখানে সেচের জন্য ব্যবহৃত হয় ১৫.৪১ শতাংশ জ্বালানি। এছাড়া বিদ্যুৎ উৎপাদনে ১১.৬৭ শতাংশ, শিল্পে ৫.৯৬ শতাংশ এবং গৃহস্থালি খাতে প্রায় ১ শতাংশ জ্বালানি ব্যবহৃত হয়।

    চাহিদার দিক থেকে ডিজেল শীর্ষে রয়েছে। এর পরপরই রয়েছে ফার্নেস অয়েল, পেট্রোল, অকটেন, কেরোসিন এবং জেট ফুয়েল। বিপিসির তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে প্রতিষ্ঠানটি মোট ৬৮ লাখ ৩৫ হাজার ৩৪১ টন জ্বালানি বিক্রি করেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন