বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নির্বাচনী বিধিমালা সংশোধন, নৌকা প্রতীক স্থগিত, থাকছে না ভোট নেপালের বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ বালেন্দ্র শাহর পুলিশের শীর্ষ ও রেঞ্জ পর্যায়ে বড় রদবদল রাগ উঠলে কী করবেন, ইসলামে রয়েছে যেসব নির্দেশনা ইসি সরকারের নির্দেশনায় চলছে: মিয়া গোলাম পরওয়ার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
  • মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর

    মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের নারী শিক্ষার প্রসারে বড় ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানিয়েছেন, বর্তমান সরকার মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক ও ডিগ্রি পর্যন্ত পুরোপুরি ফ্রি বা অবৈতনিক করার সিদ্ধান্ত নিয়েছে।

    সোমবার (২৭ এপ্রিল, ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে যশোর ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।

    জনসভায় প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে নারী শিক্ষায় বিএনপির পূর্ববর্তী অবদানগুলো স্মরণ করেন। তিনি বলেন, "দেশনেত্রী বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে দায়িত্ব নেওয়ার পর মা-বোনদের শিক্ষার আলোয় আলোকিত করতে মাধ্যমিক (মেট্রিক) পর্যন্ত শিক্ষাব্যবস্থা অবৈতনিক করেছিলেন। পরবর্তীতে ২০০১ সালে সরকার গঠনের পর তিনি নারী শিক্ষাকে উচ্চমাধ্যমিক (ইন্টারমিডিয়েট) পর্যন্ত ফ্রি করে দেন।"

    তারেক রহমান উল্লেখ করেন যে, শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সেই অসমাপ্ত কাজগুলো বর্তমান সরকার সম্পন্ন করতে চায়। তিনি বলেন, "আমরা চাই এ দেশের মেয়েরা যেন উচ্চশিক্ষায় পিছিয়ে না থাকে। সেজন্যই স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, মেধাবী ছাত্রীদের উৎসাহিত করতে সরকার থেকে বিশেষ উপবৃত্তির ব্যবস্থাও করা হবে।"

    যশোরের এই জনসভাকে কেন্দ্র করে দুপুর থেকেই নেতা-কর্মীদের ভিড় বাড়তে থাকে। প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে উপস্থিত জনতা হাততালি ও স্লোগানের মাধ্যমে স্বাগত জানায়। সরকার প্রধানের এই প্রতিশ্রুতি নারী ক্ষমতায়ন ও উচ্চশিক্ষার হারে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন