বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নির্বাচনী বিধিমালা সংশোধন, নৌকা প্রতীক স্থগিত, থাকছে না ভোট নেপালের বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ বালেন্দ্র শাহর পুলিশের শীর্ষ ও রেঞ্জ পর্যায়ে বড় রদবদল রাগ উঠলে কী করবেন, ইসলামে রয়েছে যেসব নির্দেশনা ইসি সরকারের নির্দেশনায় চলছে: মিয়া গোলাম পরওয়ার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
  • বিদ্যুৎ সংকটে স্বস্তি, আদানি প্ল্যান্টের ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ এলো জাতীয় গ্রিডে

    বিদ্যুৎ সংকটে স্বস্তি, আদানি প্ল্যান্টের ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ এলো জাতীয় গ্রিডে
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের আদানি পাওয়ার প্ল্যান্ট থেকে প্রায় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ পেতে শুরু করেছে বাংলাদেশ। এতে দেশের বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

    বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) জানিয়েছে, প্ল্যান্টটির দ্বিতীয় ইউনিট সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে যুক্ত হয়েছে। বর্তমানে এই ইউনিট থেকে ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

    বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম বলেন, ধাপে ধাপে উৎপাদন আরও বাড়ানো হবে। এই অতিরিক্ত বিদ্যুৎ দেশের সার্বিক উৎপাদন সক্ষমতা বাড়াতে সহায়তা করবে এবং লোডশেডিং কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    এদিকে, আগামী ২৮ এপ্রিল থেকে আরও দুটি উৎস থেকে বিদ্যুৎ যোগ হওয়ার কথা রয়েছে। এসএস পাওয়ার এবং আরএনপিএল—এই দুই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে অতিরিক্ত প্রায় ৬০০ মেগাওয়াট করে বিদ্যুৎ যুক্ত হবে।

    আরএনপিএল হচ্ছে বাংলাদেশের রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল) এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নরিনকোর যৌথ উদ্যোগ। প্রতিষ্ঠানটি শিগগিরই পূর্ণমাত্রায় উৎপাদন শুরু করবে বলে জানা গেছে।

    বিপিডিবির তথ্য অনুযায়ী, গত শনিবার দেশের সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ছিল প্রায় ১৬ হাজার ৯০০ মেগাওয়াট। তবে আদানি প্ল্যান্টের বিদ্যুৎ ছাড়া উৎপাদন ছিল ১৪ হাজার ৭১২ মেগাওয়াট, যা চাহিদার তুলনায় কম।

    নতুন করে বিদ্যুৎ যুক্ত হওয়ায় এই ঘাটতি অনেকটাই কমবে এবং গ্রীষ্মকালে বিদ্যুৎ সংকট মোকাবিলায় ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন