বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নির্বাচনী বিধিমালা সংশোধন, নৌকা প্রতীক স্থগিত, থাকছে না ভোট নেপালের বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ বালেন্দ্র শাহর পুলিশের শীর্ষ ও রেঞ্জ পর্যায়ে বড় রদবদল রাগ উঠলে কী করবেন, ইসলামে রয়েছে যেসব নির্দেশনা ইসি সরকারের নির্দেশনায় চলছে: মিয়া গোলাম পরওয়ার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
  • ৯২ ফ্লাইটে সৌদি গেলেন প্রায় ৩৭ হাজার হজযাত্রী

    ৯২ ফ্লাইটে সৌদি গেলেন প্রায় ৩৭ হাজার হজযাত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এ পর্যন্ত ৩৬ হাজার ৯৯৬ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল, ২০২৬) রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৯২টি ফ্লাইটে তারা দেশটিতে পৌঁছান। মঙ্গলবার হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এই তথ্য নিশ্চিত করেছে হজ হেল্প ডেস্ক।

    হেল্প ডেস্কের তথ্য অনুযায়ী, সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৩৩ হাজার ৭১২ জন। এ পর্যন্ত পরিচালিত ৯২টি ফ্লাইটের মধ্যে:

    বিমান বাংলাদেশ এয়ারলাইন্স: ৪০টি

    সৌদি এয়ারলাইন্স: ৩৪টি

    ফ্লাইনাস এয়ারলাইন্স: ১৮টি

    হজ করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ৬ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে, যাদের সবাই পুরুষ। সর্বশেষ গত ২৭ এপ্রিল জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বাসিন্দা আবদুল হাই (৬১) মক্কায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    গত ১৮ এপ্রিল ৪১৯ জন যাত্রী নিয়ে হজের প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করে। সূচি অনুযায়ী, হজযাত্রীদের সৌদি আরবে নেওয়ার ফ্লাইটগুলো আগামী ২১ মে শেষ হবে। ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে, যা শেষ হবে ৩০ জুন। উল্লেখ্য, সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।

    চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরব যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজে যাচ্ছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন