বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নির্বাচনী বিধিমালা সংশোধন, নৌকা প্রতীক স্থগিত, থাকছে না ভোট নেপালের বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ বালেন্দ্র শাহর পুলিশের শীর্ষ ও রেঞ্জ পর্যায়ে বড় রদবদল রাগ উঠলে কী করবেন, ইসলামে রয়েছে যেসব নির্দেশনা ইসি সরকারের নির্দেশনায় চলছে: মিয়া গোলাম পরওয়ার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
  • কোস্টগার্ডের জনবল ১০ হাজারে উন্নীত করার পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর

    কোস্টগার্ডের জনবল ১০ হাজারে উন্নীত করার পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কোস্টগার্ডের সক্ষমতা আরও বাড়াতে জনবল প্রায় ১০ হাজারে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পাশাপাশি বাহিনীর জাহাজ রক্ষণাবেক্ষণের জন্য আধুনিক ডকইয়ার্ড নির্মাণের উদ্যোগও নেওয়া হচ্ছে।

    মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ড সদর দপ্তরে বাহিনীর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও কোস্টগার্ড দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।

    অনুষ্ঠানে কোস্টগার্ডের মহাপরিচালকসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উপকূলীয় ও সমুদ্রসীমার নিরাপত্তা আরও জোরদার করতে কোস্টগার্ডকে আধুনিকায়নের অংশ হিসেবে হেলিকপ্টার ও রেসকিউ ড্রোন যুক্ত করার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে বাহিনীর বহরে তিনটি সার্ভেইলেন্স ড্রোন সংযোজন করা হয়েছে এবং নতুন জাহাজ যুক্ত করার কাজ চলমান।

    তিনি আরও জানান, আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে মাল্টিরোল রেসপন্স ভেসেল, অফশোর প্যাট্রোল ভেসেল এবং উচ্চগতির বুলেটপ্রুফ বোট সংযোজনের কার্যক্রমও এগিয়ে চলছে। এসব উদ্যোগ উপকূলীয় নিরাপত্তা ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন