বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল
  • পরিচ্ছন্ন রাজধানী গড়তে বহুমুখী উদ্যোগের কথা জানালেন প্রধানমন্ত্রী

    পরিচ্ছন্ন রাজধানী গড়তে বহুমুখী উদ্যোগের কথা জানালেন প্রধানমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানী ঢাকাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও সবুজ নগরী (ক্লিন এবং গ্রিন সিটি) হিসেবে গড়ে তুলতে একগুচ্ছ মহাপরিকল্পনা ও পদক্ষেপের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার সকালে জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব পরিকল্পনার কথা তুলে ধরেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এই অধিবেশন অনুষ্ঠিত হয়।

    প্রধানমন্ত্রী জানান, ঢাকার বায়ুদূষণ কমাতে পরিবেশ অধিদপ্তর ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) যৌথভাবে আধুনিক বাস সার্ভিস ও ২৫০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নিয়েছে। এছাড়া কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহন ও নির্মাণাধীন স্থাপনা থেকে হওয়া দূষণ রোধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। ঢাকার চারপাশের অবৈধ ইটভাটা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করে সেখানে খোলা জায়গায় বর্জ্য পোড়ানো নিষিদ্ধ করা হয়েছে।

    ঢাকাকে সবুজে আচ্ছাদিত করতে বনায়ন কর্মসূচির ওপর বিশেষ জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আগামী ৫ বছরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ৫ লক্ষ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া মিয়াওয়াকি ফরেস্ট (নগর বনায়ন) ও মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের খালি জায়গায় বৃক্ষরোপণ করা হবে। জিরো সয়েল কর্মসূচির মাধ্যমে শহরের উন্মুক্ত স্থানগুলো ঘাস ও লতা-গুল্ম দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে।

    বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়ন আনতে মাতুয়াইল ল্যান্ডফিলকে ‘সমন্বিত সার্কুলার ইকোনমি ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা ও জ্বালানি উৎপাদন কেন্দ্রে’ রূপান্তর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে শহরের সকল বর্জ্যকে জিরো বর্জ্যে (Zero Waste) রূপান্তর করা হবে। এছাড়া বর্জ্য ফেলার স্থান বা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনগুলোকে ল্যান্ডস্কেপিং ও গ্রাফিতির মাধ্যমে দৃষ্টিনন্দন করা হচ্ছে।

    ঢাকার চারপাশের নদী ও খালের দূষণ রোধে ইটিপি (Effluent Treatment Plant) স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। প্রধানমন্ত্রী জানান, এ পর্যন্ত ২৪৮টি প্রতিষ্ঠানে ইটিপি স্থাপন করা হয়েছে এবং এগুলোর কার্যকারিতা রিয়েল-টাইম পর্যবেক্ষণের জন্য আইপি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। ইতোমধ্যে ১৯টি প্রধান খালের দূষণের উৎস এবং প্রকৃতি নির্ধারণ করা হয়েছে।

    প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, এই সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে ঢাকাকে ধীরে ধীরে একটি বসবাসযোগ্য, পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন