বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল
  • ঢাকাকেন্দ্রিক চাপ কমানোর উদ্যোগ

    দেশজুড়ে মৌলিক সুবিধা বিস্তারের পরিকল্পনা সরকারের

    দেশজুড়ে মৌলিক সুবিধা বিস্তারের পরিকল্পনা সরকারের
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকাকেন্দ্রিক সুযোগ-সুবিধার কারণে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষের রাজধানীমুখী প্রবণতা বাড়ছে বলে জানিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার লক্ষ্য হলো দেশের সব অঞ্চলে ধাপে ধাপে মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করা, যাতে মানুষকে রাজধানীর ওপর অতিরিক্ত নির্ভরশীল হতে না হয়।

    বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।

    প্রধানমন্ত্রী জানান, দেশের বিভিন্ন অঞ্চলে উন্নত স্বাস্থ্যসেবা ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে রাজধানী ঢাকাকে একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে দুই সিটি করপোরেশন বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

    তিনি আরও বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় আগামী পাঁচ বছরে পাঁচ লাখ গাছ রোপণের পরিকল্পনা রয়েছে। এছাড়া মেট্রোরেলের নিচের ফাঁকা জায়গা—মিরপুর-১২ থেকে ডিওএইচএস এবং আবদুল্লাহপুর থেকে ফার্মগেট পর্যন্ত অংশ—সবুজায়নের আওতায় আনা হবে।

    মা ও শিশু সহায়তা কর্মসূচি সম্প্রসারণের কথাও তুলে ধরে তিনি জানান, এই কর্মসূচির আওতায় আর্থিক সহায়তা বৃদ্ধি, উপকারভোগীর সংখ্যা বাড়ানো এবং প্রসবপূর্ব ও প্রসব-পরবর্তী সেবা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি টিকাদান ও প্রাতিষ্ঠানিক প্রসব ব্যবস্থাও আরও জোরদার করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন