বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল
  • প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত ৪৯ নারী এমপি, গেজেট কাল

    প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত ৪৯ নারী এমপি, গেজেট কাল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন প্রক্রিয়ায় বড় আপডেট এল। ৫০টি সংরক্ষিত আসনের মধ্যে আইনি জটিলতায় আটকে থাকা একটি বাদে বাকি ৪৯টি আসনে বিজয়ীদের নাম চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল বৃহস্পতিবার এ বিষয়ে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হবে।

    বুধবার (২৯ এপ্রিল, ২০২৬) বিকেলে রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান জানান, বুধবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থীই তাদের মনোনয়ন প্রত্যাহার না করায় তারা সবাই এখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত।

    দলীয় ভিত্তিক বিজয়ীদের সংখ্যা:

    বিএনপি জোট: ৩৬ জন

    জামায়াত-এনসিপি ও ১১ দলীয় জোট: ১২ জন

    স্বতন্ত্র: ১ জন

    ৫০টি আসনের মধ্যে একটি আসনের ফলাফল আপাতত স্থগিত রাখা হয়েছে। আইনি জটিলতার কারণে ওই আসনটিতে এখনো বিজয়ী ঘোষণা করা হয়নি। রিটার্নিং কর্মকর্তা জানান, আদালতের নির্দেশে নুসরাত তাবাসসুম নামে এক প্রার্থীর মনোনয়নপত্র নতুন করে গ্রহণ করার আদেশ এসেছে। বর্তমানে এই প্রার্থিতা নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান।

    আদালতের নির্দেশনা অনুযায়ী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র পুনরায় যাচাই-বাছাই করা হবে। এই প্রক্রিয়া শেষ হওয়ার পর ওই শূন্য থাকা আসনটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন। আপাতত বাকি ৪৯ জনের নাম গেজেট আকারে প্রকাশের মাধ্যমে সংরক্ষিত আসনের নির্বাচনের মূল প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন