বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল
  • সিলেটে বাঁশিয়া খাল পুনরুদ্ধার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    সিলেটে বাঁশিয়া খাল পুনরুদ্ধার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিলেটের কাশিপুর এলাকায় বাঁশিয়া নদীর পুনঃখনন কাজের আনুষ্ঠানিক সূচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    শনিবার (২ মে) বেলা ১টা ২০ মিনিটে তিনি নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে এই কর্মসূচির উদ্বোধন করেন।

    উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয়দের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “কাশিপুরের এই খালটি ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খনন করেছিলেন। পরে সময়ের সঙ্গে সঙ্গে এটি আবার ভরাট হয়ে বন্ধ হয়ে যায়। আমরা এই খালটি পুনরায় খনন করতে চাই।”

    তিনি আরও বলেন, এই খাল পুনঃখনন সম্পন্ন হলে প্রায় ৮০ হাজার কৃষক সরাসরি উপকৃত হবেন। পাশাপাশি আরও দেড় লাখ কৃষক পরোক্ষভাবে সুবিধা পাবেন। খালের দুই পাশে থাকা জমির উৎপাদনও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

    প্রধানমন্ত্রী জানান, এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ৭ হাজার মেট্রিক টন অতিরিক্ত ফসল উৎপাদন সম্ভব হবে, যা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

    স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ বাঁশিয়া নদী সিলেট ও সুনামগঞ্জ জেলার পাঁচটি উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত। কালের বিবর্তনে দখল, দূষণ ও পলি জমে নদীটি প্রায় বিলুপ্তির পথে চলে যায়। এটি সিলেট সদর উপজেলার মাশুকগঞ্জ বাজার এলাকায় সুরমা নদী থেকে উৎপন্ন হয়ে দক্ষিণ সুরমা, বিশ্বনাথ, ওসমানীনগর হয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বরাক বিলে গিয়ে মিলিত হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন