বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • হত্যা মামলায় আজ শামীম ওসমানের বিচার শুরুর নির্দেশ

    হত্যা মামলায় আজ শামীম ওসমানের বিচার শুরুর নির্দেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের সময় ১০ জনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কি না—সে বিষয়ে আজ মঙ্গলবার (৫ মে) আদেশ দিতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

    বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চ এ আদেশ দেবেন।

    এর আগে গত ২৩ এপ্রিল আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে শুনানি শেষ করেন। তাদের দাবি, রাজনৈতিক কারণে—বিশেষত আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার জন্য—শামীম ওসমানসহ অভিযুক্তদের এই মামলায় জড়ানো হয়েছে এবং প্রসিকিউশন প্রাথমিক অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে।

    অন্যদিকে, প্রসিকিউশন পক্ষ এ দাবি প্রত্যাখ্যান করে জানায়, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ ও ভিত্তি রয়েছে। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে ট্রাইব্যুনাল আজকের দিনটি আদেশের জন্য নির্ধারণ করে।

    এই মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, মিনহাজ উদ্দিন আহমেদ ভিকি, তানভীর আহমেদ টিটু, রাজু আহমেদ, আব্দুল করিম বাবু, কামরুল হাসান মুন্না, শাহ নিজাম উদ্দিন আহমেদ, শাহাদাত হোসেন সাজনু, হাবিবুর রহমান রিয়াদ এবং সোহানুর রহমান শুভ্র।

    প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে কিশোর আদিল, ইয়াছিন, শিক্ষার্থী পারভেজ, পোশাকশ্রমিক রাসেল এবং ছয় বছর বয়সী শিশু রিয়াসহ কয়েকজনকে হত্যা করা হয়। এছাড়া ২১ জুলাই ফতুল্লায় আবদুর রহমান ও মোহাম্মদ রাকিব এবং ৫ আগস্ট বদিউজ্জামান ও আবুল হাসানকে হত্যার অভিযোগ আনা হয়েছে।

    এর আগে ১৯ এপ্রিল প্রসিকিউশন আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের আবেদন জানিয়ে তাদের শুনানি শেষ করে। এখন ট্রাইব্যুনালের আদেশের পর মামলার পরবর্তী কার্যক্রম নির্ধারিত হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন