বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • পশ্চিমবঙ্গের সরকার বদলালেও বাংলাদেশের ফরেন পলিসি একই থাকবে: শামা ওবায়েদ

    পশ্চিমবঙ্গের সরকার বদলালেও বাংলাদেশের ফরেন পলিসি একই থাকবে: শামা ওবায়েদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ভারতের নির্বাচন দেশটির অভ্যন্তরীণ বিষয়। পশ্চিমবঙ্গে যে সরকারই আসুক না কেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিবর্তন হবে না।

    মঙ্গলবার (৫ মে) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের একটি কার্যঅধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

    পশ্চিমবঙ্গের নতুন সরকার নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন,
    “ভারতের নির্বাচন ভারতের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের ফরেন পলিসি অ্যাক্রস দ্য বোর্ড একই থাকবে।”

    তিনি আরও বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ওপর ভিত্তি করে পরিচালিত হয়।

    শামা ওবায়েদ বলেন, সরকার যেই হোক না কেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিবর্তন হবে না। আলোচনার মাধ্যমে সকল দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে।

    তিনি বলেন, “আমরা আমাদের ফরেন পলিসি নিয়েই সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে এগোবো।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন