বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • পুলিশে বড় রদবদল: ১২ জেলায় নতুন এসপি নিয়োগ

    পুলিশে বড় রদবদল: ১২ জেলায় নতুন এসপি নিয়োগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের মাঠ পর্যায়ের পুলিশ প্রশাসনে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। জনস্বার্থে একযোগে ১২টি জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে পঞ্চগড়, চট্টগ্রাম ও ফেনীসহ গুরুত্বপূর্ণ ১২ জেলায় এই রদবদল করা হয়।

    ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

    মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে সই করেন উপ-সচিব তৌছিফ আহমেদ।

    নতুন দায়িত্ব পাওয়া পুলিশ সুপাররা হলেন—ময়মনসিংহ এসপিবিএন-২ এর পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে পঞ্চগড় জেলায়, পুলিশের বিশেষ শাখার (এসবি) মো. ওহাবুল ইসলাম খন্দকারকে বান্দরবান জেলায়, ঢাকা রেঞ্জ ডিআইজির শাহনাজ বেগমকে জয়পুরহাট জেলায়, এসবির মো. ছুফি উল্লাহকে পাবনায়, শিল্পাঞ্চল পুলিশের মো. ফরহাদ হোসেন খানকে নীলফামারি জেলায় এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীকে নড়াইল জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।

    এছাড়া রাজশাহী সারদার আবু সালেহ মো. আশরাফুল আলমকে সাতক্ষীরা জেলায়, ঝালকাঠির পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে চাঁদপুর জেলায়, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রত্যুষ কুমার মজুমদারকে ঝালকাঠি জেলায়, রাজশাহী আরএমপির মো. রিয়াজুল ইসলামকে মৌলভীবাজার, ডিএমপির মাসুদ আলমকে চট্টগ্রাম জেলায় এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মো. মাহবুব আলম খানকে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন